সিরিয়ার সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে (আল্টিমেটাম) দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।গতকাল অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে ফ্রি সিরিয়ান আর্মির কর্নেল কাসিম সাদউদ্দিন বলেন, সিরিয়া সরকারকে অবশ্যই জরুরি ভিত্তিতে অস্ত্রবিরতি বাস্তবায়ন করে সিরিয়ার বিভিন্ন শহর ও গ্রাম থেকে সেনাসদস্য, ট্যাংক ও কামান প্রত্যাহার করতে হবে। যদি কাল শুক্রবার দুপুরের মধ্যে এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সরকার শান্তিচুক্তির বাইরে আছে বলে ধরে নেবেন তাঁরা।গতকাল সিরিয়ার দির ইল জোর শহরে ১৩ সিরিয়ান নাগরিকের গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। তাঁদের হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। খুব কাছ থেকে তাঁদের মাথায় গুলি করা হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।কফি আনানের ডেপুটি জাঁ মারি গুয়েহেনো বলেন, সরকারের উচিত, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের মানবিক সাহায্যে এগিয়ে আসা ও সব কারাবন্দীকে মুক্তি দেওয়া। সিরিয়ার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে জাতিসংঘের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।