সিরিয়ার সোনার বাজারে জৌলুস নেই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তে বাড়তে সোনার দাম এখন আকাশ ছুঁয়েছে। যাদের হাতে অনেক টাকা তাদের জন্য এটা অবশ্যই সুসংবাদ। তবে সিরিয়ার রাজধানী দামেস্কের সোনার বাজারের অবস্থাটা একটু অন্য রকম। সেখানে একধরনের বাণিজ্যিক বিপর্যয় ঘটে গেছে। ওই বাজারের বেশির ভাগ সোনার দোকানই এখন ক্রেতাশূন্য। এমনকি অনেক গয়না বিক্রেতারা দোকান বন্ধ করে দিয়েছেন। সোনার ডিজাইনের জন্য বিখ্যাত ছিল যে দামেস্ক, সেখানেই এখন সোনার বাজার ক্রেতাশূন্য হয়ে পড়ছে।তবে সোনার গয়নার বিক্রেতারা বলছেন, লোকজন এখন আর নিজের আনন্দের জন্য সোনা কেনে না। সোনা এখন তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। সোনার দোকানের ব্যবসায়ী নিজার লাত্তাচ বলেন, তাঁদের বিক্রি ও বাজারের অবস্থা খুবই খারাপ।পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জারির পর সিরিয়ায় বাজারে সোনার দাম তরতর করে বাড়ছে। শুধু দামই নয়, সিরিয়ার সোনার দোকানগুলো ফাঁকা হওয়ার আরও একটা কারণ হলো দেশটির অর্থনৈতিক মন্দা। সোনার দোকানের মতো বিলাসবহুল দ্রব্যের দোকানেও একধরনের ক্রেতাশূন্যতা রয়েছে। এ থেকেই বোঝা যায়, পুরো সিরিয়াতেই এখন চরম অর্থনৈতিক মন্দা। রয়টার্স।