সিরিয়ার হোমসে বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার তৃতীয় প্রধান শহর হোমসের বাবা আমর এলাকা থেকে বিরোধীদের হটিয়ে দখল নেওয়ার চেষ্টা করছে দেশটির সরকারি বাহিনী। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, প্রায় তিন সপ্তাহ ধরে অবরুদ্ধ এ শহরটি থেকে বিরোধী যোদ্ধাদের হটিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার।তবে দেশটির বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা দাবি করেছেন, আসাদ অনুগত বাহিনীর বিরুদ্ধে তাঁরা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন।এমন পরিস্থিতিতে হোমস শহরের বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।