সিরিয়ায় অবরোধ আরোপের আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বাশার আল আসাদের সরকারের ওপর অবরোধ আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে তিনি এ আহ্বান জানান বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে।এদিকে গতকালও দেশটির নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে দাবি করেছে বিরোধীরা। ওবামা তাঁর ভাষণে বলেছেন, ‘বেসামরিক লোকদের হত্যার জন্য সিরিয়ার সরকারকে অবশ্যই শাস্তি পেতে হবে।’ওবামা বলেন, ‘সিরিয়ার কল্যাণার্থে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আমাদের অবশ্যই এক সুরে কথা বলতে হবে।’জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে ওবামা বলেন, ‘সিরিয়ার সরকারের ওপর অবরোধ আরোপ এবং দেশটির জনগণের পাশে দাঁড়ানোর এটাই সময়।’ওবামা বলেন, ‘আজ আমরা এখানে একত্র হয়েছি। কিন্তু সিরিয়ায় নারী-পুরুষ ও শিশুরা সরকার কর্তৃক নির্যাতিত এবং তারা আটক ও খুনের শিকার হচ্ছে।’ওবামা বিশ্বনেতাদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমাদের সামনে প্রশ্ন পরিষ্কার: আমরা কি সিরিয়ার মানুষ, নাকি নিপীড়কের পাশে দাঁড়াব?’ছয় মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। বিরোধীদের দমনে সরকার ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে মাত্র।