সিরিয়ায় আন্দোলন দমাতে বিভিন্ন শহরে ট্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর স্বৈরশাসন-বিরোধী আন্দোলন দমাতে হোমসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ট্যাংক পাঠিয়েছেন। হোমসের অধিবাসীরা গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা গোলাগুলির শব্দ শুনেছে। যেকোনো সময় সেনাবাহিনী সেখানে বড় ধরনের হামলা চালাতে পারে। দামেস্ক থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এ শহরের জনসংখ্যা প্রায় ১০ লাখ ।সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, হোমসের বাব সিবা, বাব আমরো এবং তাল আর-সুর এলাকায় ট্যাংক ও সেনাবাহিনীর হামলায় ১২ বছরের একটি শিশু নিহত হয়েছে। গতকাল থেকে এলাকাটির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে রয়েছে। এ এলাকাগুলোয় টেলিযোগাযোগ ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী জানায়, পূর্বাঞ্চলীয় শহর দের আল-জরে গতকাল নিরাপত্তাকর্মীরা কমপক্ষে দুজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরেও ট্যাংক পাঠানো হয়েছে। সেখানে তাফাস শহরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।সিরিয়ায় নাগরিকেরা রাজনৈতিক স্বাধীনতা ও দুর্নীতি রোধ করতে প্রায় দুই মাস ধরে শান্তিপূর্ণ কর্মসূচি ও আন্দোলন করছে। তবে প্রেসিডেন্ট এসব জনগণের ওপর চালাচ্ছে কঠোর দমন-পীড়ন। এরই মধ্যে মৃতের সংখ্যা ৮০০ জনে পৌঁছেছে বলে দেশের মানবাধিকার সংস্থা সোয়াসিয়া জানিয়েছে।