সিরিয়ায় জাতিসংঘের আগাম পর্যবেক্ষক দল যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ায় অস্ত্রবিরতি পর্যবেক্ষণে একটি আগাম পর্যবেক্ষক দল সে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। গতকাল শনিবার পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে সিরিয়ায় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে দেশটিতে সরকারি বাহিনী ও বিরোধীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানানো হয়। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। স্থানীয় অধিবাসী ও মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে, হোমস শহরে সরকারি সেনারা বিরামহীনভাবে ট্যাংকের গোলা, রকেট ও মেশিনগানের গুলি চালাচ্ছে। এতে শহরটিতে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে।