সিরিয়ায় জাতিসংঘের মিশন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় সহিংস ঘটনা পরিস্থিতি দিনে দিনে অবনতি হওয়ায় দেশটি থেকে শান্তি মিশন স্থগিত করেছে জাতিসংঘের মিশন ইন সিরিয়া (ইউএনএসএমআইএস)।আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, জাতিসংঘের শান্তি মিশনের প্রধান জেনারেল রবার্ট মুড এই তথ্য নিশ্চিত করেছেন।গতকাল শুক্রবার রবার্ট মুড বলেন, সিরিয়ায় শুরু হওয়া এই সহিংসতা বন্ধে দেশটির সরকার কিংবা বিরোধী দলের যথেষ্ট ইচ্ছার অভাব আছে। গত ১০ দিনে দেশটিতে সহিংসতার মাত্রা অনেকটাই বেড়েছে। এতে তাঁদের অস্ত্রহীন পর্যবেক্ষকেরা চরম ঝুঁকির মুখে আছে বলেও জানান তিনি।গত রাতে দুমাতে সহিংস ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া দেশটির বিভিন্ন জায়গায় সহিংস ঘটনার শিকার হয়ে ১৮ জন নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সূত্রে জানা গেছে।