সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আল-হালকিকে সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব চলতি সপ্তাহের শুরুতে পদত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পর আজ বৃহস্পতিবার এ নিয়োগ দিলেন আসাদ। রয়টার্সের খবরে বলা হয়, হিজাবের পদত্যাগের কয়েক ঘণ্টা পর নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ওমর গালাওয়ানজির স্থলাভিষিক্ত হলেন হালকি। ১৯৬৪ সালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দিরা প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। ওই দিরায়ই ২০১১ সালের মার্চে সরকারবিরোধী বিদ্রোহের সূত্রপাত।