সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরে আবাসিক এলাকায় গতকাল সোমবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠী বার্তা সংস্থা রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) নামক ওই গোষ্ঠী বলেছে, গতকাল সুন্নি অধ্যুষিত হোমস শহরে আসাদ অনুগত নিরাপত্তা ও আধা সামরিক বাহিনী রাজপথে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আসাদের মিত্র দেশ কাতার দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারাও দেশটির ওপর অবরোধ আরোপের কথা বিবেচনা করছে।মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে, নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজার ৪০০ ব্যক্তি নিহত এবং ১২ হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।