সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল শুক্রবার বিভিন্ন শহরে কমপক্ষে ২০ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শী, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার সিরিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছেদ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসাদ ছাড়াই এ বিশ্ব সুন্দর হবে।’গতকাল জুমার নামাজের পর সিরিয়াজুড়ে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এ সময় ‘বিদায় হও বাশার’, ‘আমরা শুধু আল্লার কাছেই নতিস্বীকার করব’ ইত্যাদি বলে স্লোগান দেয়।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, এ নিয়ে দেশটি কমপক্ষে এক হাজার ৮০০ বেসামরিক ব্যক্ত নিহত হয়েছে। সিরিয়ার কর্তৃপক্ষের দাবি, সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচ শতাধিক সেনা ও পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ প্রাণহানির খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।