সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেখৌন শহরে এক দাফন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ওই এলাকায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।জাতিসংঘের মানবাধিকার কর্মীরা জানান, গতকালের ওই হামলায় পর্যবেক্ষকদের কেউ হতাহত হননি। বিস্ফোরণে তাঁদের বহনকারী তিনটি গাড়ি ধ্বংস হয়েছে।বিদ্রোহীদের সামরিক পরিষদের একজন মুখপাত্র জানান, জাতিসংঘের পর্যবেক্ষক দলের গাড়িতে হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ ব্যাপারে সিরিয়া সরকারের পক্ষ থেকে এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়া হয়নি।জাতিসংঘের সিরিয়া-বিষয়ক মিশনের একজন মুখপাত্র জানান, বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের চারটি গাড়ি আক্রান্ত হয়।