সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে গতকাল শুক্রবার কমপক্ষে ৩০ জন সরকারবিরোধী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিরোধী কর্মীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। গতকাল দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে মিছিল বের করে। নিরাপত্তা বাহিনী সরকারবিরোধীদের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে বিরোধীরা দাবি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্কোর উপশহর, দেরা, ইদলিব, হামা, হোমস, রাস্তানসহ প্রায় সব গুরুত্বপূর্ণ শহরেই আসাদবিরোধী বিক্ষোভ হয়েছে।এ ছাড়া গতকাল প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগকারী সেনাদের সঙ্গে সরকার-সমর্থক সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় গত ছয় মাসের সরকারবিরোধী আন্দোলনে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে।