সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার তিনটি শহরে গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছে। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকালই সরকারবিরোধীদের প্রতি নতুন করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এর পরপরই এ সহিংসতার ঘটনা ঘটে। এর আগের দিন সংকট সমাধানে তিনি ‘জাতীয় সংলাপের’ প্রস্তাব দিয়েছিলেন।মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়ার হামা, হোমস ও দির আল জোহুর শহরে এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে হামা শহরে এক শিশু, হোমস শহরে তিন ব্যক্তি ও দির আল জোহুর শহরে অপর তিনজন নিহত হয়।প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে হাজার হাজার বিক্ষোভকারী এ শহরগুলোতে মিছিল বের করে। বিরোধীরাও পাল্টা মিছিল শুরু করলে নিরাপত্তা বাহিনী সরকার-সমর্থক মিছিলকারীদের দিক থেকে বিরোধীদের ওপর গুলি ছোড়ে। এতে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে মানবাধিকার কর্মীরা দাবি করেন।