সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৩ হয়েছে। গতকাল জুমার নামাজের পর হাজার হাজার গণতন্ত্রপন্থী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে দেশজুড়ে এ বিক্ষোভ করে। দেশটির শীর্ষ মানবাধিকার সংগঠন সাওয়াসিয়াহ আজ শনিবার এ কথা জানিয়েছে।মানবাধিকার সংগঠনটির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুধু হামা শহরেই ৫৩ জন নিহত হয়েছে। এ ছাড়া দামেস্কতে একজন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইবলিব প্রদেশে দুইজন এবং রাস্তান শহরে সাতজন নিহত হয়েছে।এর আগে মানবাধিকার কর্মীরা গতকালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৪ জন নিহত এবং বহু আহত হয়েছে বলে জানিয়েছিল। দেশটিতে গত মধ্য মার্চ থেকে প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।