সিরিয়ায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে নয় হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক শান্তিদূত রবার্ট সেরি নিরাপত্তা পরিষদকে বলেন, ‘সিরিয়ায় আগের মতোই সহিংসতা অব্যাহত রয়েছে। বিশ্বস্ত হিসাব অনুযায়ী গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান সহিংসতায় দেশটিতে নয় হাজারের অধিক মানুষ নিহত হয়েছে। এ সংঘাত বন্ধ এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ করা জরুরি।’এর আগে জাতিসংঘ জানিয়েছিল, সিরিয়ায় নিহতদের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।মানবাধিকার কর্মীরা গতকাল দাবি করেছে, সিরিয়ায় আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত দেশটিতে মোট নয় হাজার ৭০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের মুখপাত্র গতকাল মঙ্গলবার জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ শান্তি পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে সিরিয়ার সরকারবিরোধীরা আনানের এ উদ্যোগ নাকচ করে দিয়েছেন।