সিরিয়ায় বর্বর গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস প্রদেশের হাওলা শহরে প্রায় ৯২ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষকেরা গতকাল শনিবার এ গণহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।গত শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ভারী অস্ত্র নিয়ে হাওলায় অভিযান চালায়। সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকেরা শহরটি পরিদর্শন করতে গিয়ে এ গণহত্যার প্রমাণ পান। গতকাল শনিবার জাতিসংঘের পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা হাওলা শহরে ৯২ জন নারী, পুরুষ ও শিশুর মরদেহ দেখতে পেয়েছেন। এঁদের মধ্যে ৩২ জনই ১০ বছরের কম বয়সী শিশু।জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কফি আনান এক বিবৃতিতে এ ঘটনাকে দুঃখজনক ও নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে মুন ও আনান বলেছেন, ‘এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘটনার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’