সিরিয়ায় বিমান হামলার আহ্বান ম্যাককেইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক জনগণ হত্যা বন্ধে সিরিয়ায় বিমান হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। গতকাল ওয়াশিংটনে তিনি এ আহ্বান জানান।ম্যাককেইনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, সিরিয়ায় বর্তমানে সামরিক সহায়তা পর্যাপ্ত নয়। তাই গণহত্যা বন্ধে সেখানে অচিরেই বিমান হামলা চালাতে হবে। ম্যাককেইন বলেন, সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবার সময় এসে গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বেসামরিক নাগরিক হত্যা বন্ধে অতিসত্বর সিরিয়ায় অভিযানে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আসাদকে বুঝতে হবে যে তিনি জয়লাভ করতে পারবেন না।ম্যাককেইন বলেন, সিরিয়ার আসাদবিরোধী যোদ্ধা (ফ্রি সিরিয়ান আর্মি) ও অন্য বিরোধী দলগুলোর জন্য সামরিক সহায়তার প্রয়োজন আছে; কিন্তু এখন শেষ মুহূর্তে এসে তা যথেষ্ট নয়। দেশটির বেসামরিক জনগণ হত্যা বন্ধে ও অসহায় মানুষদের বাঁচাতে সেখানে বিদেশি বিমানশক্তির সাহায্য দরকার।