সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা মারেত আল-নুমান শহরে গতকাল বৃহস্পতিবার বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। আজ শুক্রবার পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।উদ্ধারকারীরা জানান, যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় কৌশলগত শহর মারেত আল-নুমানের দুটি আবাসিক ভবন ও একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এসব ভবনে বিপুলসংখ্যক নারী ও শিশু শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। নিহত লোকজনের মধ্যে নয় মাসের একটি শিশুও আছে। বিদ্রোহীরা ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী এই শহরটি দখল করে নেয়।