সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মঘাতী বোমা হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ২৫ জন নিহত ও কমপক্ষে ৪৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।দেশটির সংবাদমাধ্যম আদ দুুনিয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহত ২৫ জনের মধ্যে ১৫ জনের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায় এবং ৪৬ জনের বেশি আহত হয়। তাদের অধিকাংশই ছিল বেসামরিক লোকজন। রয়টার্স।