সিরিয়ায় যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী গতকাল শুক্রবার রাতভর ও আজ শনিবার সকালে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু বলে পরিচিত হোমস শহরের দুটি জেলায় গোলা নিক্ষেপ করেছে। শহরটির অধিবাসী ও মানবাধিকার গোষ্ঠীর দাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাতিসংঘ ও আরব লিগের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার থেকে দেশটিতে যুদ্ধবিরতি চলছিল।