সিরিয়ায় সহিংসতায় নিহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল শনিবার সহিংসতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে দ্য ডন পত্রিকার অনলাইন এ তথ্য জানিয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গতকাল সিরিয়ায় প্রায় ১০২ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক।উল্লেখ্য, গত শুক্রবার সিরিয়ায় ১১৬ ব্যক্তি নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে।১৫ মাসেরও বেশি সময় ধরে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাবে এ আন্দোলনে সরকারি বাহিনীর হাতে ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।