সিরিয়ায় সহিংসতায় নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় গতকাল বৃহস্পতিবার নতুন করে সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা গতকাল দাবি করেছে, সিরিয়ার ইদলিব প্রদেশের বানাস শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী ভারী অস্ত্র ও ট্যাংক নিয়ে অভিযান চালিয়েছে। এতে ১০ জন নিহত হয়েছে। দেরা প্রদেশে বিরোধীদের সঙ্গে সংঘর্ষে সরকার-সমর্থক ছয় সেনা, সরকারবিরোধী দুই সেনা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া হোমসে নিহত হয়েছে আসাদ-সমর্থক এক সেনা। জাতিসংঘের হিসাবে, দেশটিতে এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে।