সিরিয়ায় সহিংসতায় নিহত ২০০০, সরকারকে দায়ী করলেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দাবি করেছেন, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অন্তত দুই হাজার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আর এসব মৃত্যুর জন্য বাশার আল আসাদ সরকার দায়ী।হিলারি বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো সিরিয়ার ওপর আরও চাপ প্রয়োগে কাজ করছে। এ ছাড়া আসাদ সরকারের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে।হিলারি বলেন, ‘আমরা দেখছি আসাদের শাসন অব্যাহত রয়েছে এবং শাসকগোষ্ঠী তাদের নিজ দেশের লোকজনের ওপর এ সপ্তাহে দমন অভিযান তীব্র করেছে। আমরা মনে করি, সরকারবিরোধী বিক্ষোভে সব বয়সের দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী।’সিরিয়ার মানবাধিকার কর্মীদের মতে, গত মার্চে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে এক হাজার ৬০০ লোক নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত রোববার শুধু হামা শহরেই নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। বিবিসি অনলাইন।