সিরিয়ায় সেনা অভিযানে নিহত দুই সহস্রাধিক: জাতিসংঘ
সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী সেনা অভিযানে এ পর্যন্ত দুই হাজার ২০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গতকাল সোমবার জেনেভায় এ কথা জানিয়েছেন। বিবিসি অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।নাভি পিল্লাই জানান, নিহতের এ তালিকায় রমজানের শুরুতে নিহত ৩৫০ ব্যক্তিও আছে। তবে জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত ফয়সাল খাব্বাজ হামৌই জাতিসংঘের এ তথ্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, সিরিয়াকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে কয়েকটি দেশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, এটা উদ্বেগের বিষয় যে সেনা অভিযান বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর কথা রাখছেন না। আসাদ বলেছেন, তাঁর সরকার পতনের কোনো ভয় নেই। যেকোনো বিদেশি সেনা হস্তক্ষেপের ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে।