সিরিয়ায় সেনা অভিযানে ২১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিভিন্ন শহরে আজ শুক্রবার সেনাবাহিনীর অভিযানের সময় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইন।জানা গেছে, বিদ্রোহীদের উত্খাত করতে সেনাবাহিনী যিশর আল-শুঘর শহরে অভিযান চালায়। বিদ্রোহীদের দাবি, অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। প্রসঙ্গত, সপ্তাহের প্রথম দিকে শহরে ১২০ জন নিরাপত্তাকর্মী নিহত হয়। সরকারবিরোধীরা জানিয়েছে, যিশর আল-শুঘরে ব্যাপক গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। তাঁরা দাবি করছে, আজ নিরাপত্তাকর্মীদের হাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, শহরটির পুলিশ স্টেশনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বন্দুকধারীরা গাছ এবং ক্ষেত থেকে গুলিবর্ষণ করার কারণে, সেনাবাহিনী দ্রুত অগ্রসর হতে পারছে না।তুরস্ক জানিয়েছে, যিশর আল-শুঘরে আক্রমণে দুই হাজারের বেশি সিরিয়ার নাগরিক তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তাঁর দেশে সিরিয়ার নাগরিকদের প্রবেশে কোন বাধা নেই।