সিরিয়ায় সেনা অভিযানের নিন্দায় ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় গতকাল রোববারের সেনা অভিযানের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া সরকার তাঁর নিজ দেশের ওপর যে সহিংস ও নিষ্ঠুর আচরণ করেছে, তাতে তিনি মর্মাহত।মানবাধিকার কর্মীদের দাবি, গতকালের ওই অভিযানে ১৩০ জন নিহত হয়েছে।ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবারও দেখিয়েছেন যে তিনি অযোগ্য এবং সিরিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছেন।’ এদিকে ফ্রান্স ও জার্মানিও সেনা অভিযানের নিন্দা জানিয়েছে। জার্মানি নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিষয়ে জরুরি আলোচনারও অনুরোধ জানিয়েছে।প্রসঙ্গত, সিরিয়ায় গতকাল সেনাবাহিনী সরকারবিরোধীদের দমনে অভিযান চালায়। এতে শুধু মধ্যাঞ্চলীয় শহর হামায় নিহত হয়েছে ৯৫ জন।