সিরীয় বিমানবাহিনীর জেনারেল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দামেস্কে বিদ্রোহীদের হামলায় বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল্লাহ মাহমুদ আল খালিদী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী দামেস্কের রুক আল-দিন জেলায় গত সোমবার গভীর রাতে গুলিতে আবদুল্লাহ মাহমুদ নিহত হন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রশাসনের নেতৃস্থানীয় কর্মকর্তাদের হত্যার যে পরিকল্পনা বিদ্রোহীরা করেছে, এর অংশ হিসেবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত জুলাইয়ে বোমা হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও আসাদের ভগ্নিপতি আসিফ শওকত নিহত হন।