সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ এপ্রিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের্রকৃষি অনুষদের নবনির্মিত পাঁচতলা ভবনের উদ্বোধন্রকরা হয়েছে।্রঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। পরে মন্ত্রী প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ’সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।সভায় মেডিসিন ও সার্জারি বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ,্রবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল, ভেটেরিনারি অনুষদের ডিন মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি অনুষদের ডিন নজরুল ইসলাম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. মতিয়ার রহমান হাওলাদার, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. আবু বকর সিদ্দিক, রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ভূঞা প্রমুখ।