সিলেট বোর্ডে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সিলেট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীন সারা দেশের এইচএসসি (বিএম) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সুত্রগুলো বিএনপির নেতা ইলিয়াস আলীর ‘নিখোজ’ হওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি কাল সিলেট অঞ্চলে হরতাল ডেকেছে। মূলত এ কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।