সিলেট রয়্যালসের জন্য গাইলেন ইবরার টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। এর মধ্যে দলগুলো নিজেদের প্রচার-প্রচারণায় বেশ জোরেশোরেই নেমে পড়েছে! ‘ধাম-ধামা ধাম মারো রে ছক্কা, মারো রে মারো ছক্কা, এভরি বডি সিং ফর সিলেট রয়্যালস’—এমন কথায় সিলেট রয়্যালস দলের থিম সং বা শিরোনাম সংগীত তৈরি করেছেন ইবরার টিপু।যৌথভাবে গানটির কথা লিখেছেন শাহীন সরকার, মিথিলা ইবরার ও তাপস। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও তাপস।গান প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে ইবরার টিপু বলেন, ‘সব সময়ই ক্রিকেট নিয়ে গান করার বিষয়টি আমি উপভোগ করি! এ গানটিও বেশ যত্ন নিয়েই করেছি।’টিপু আরও বলেন, কাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট রয়্যালসের এ শিরোনাম সংগীতটির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। সিলেট রয়্যালস দলটির অনুষ্ঠানগুলোতেও গানটি গেয়ে সবাইকে উত্সাহ জোগাবেন টিপু ও তাপস। মাঠে উপস্থিত থেকে সিলেট রয়্যালসের খেলা দেখার কথাও জানান তিনি।এদিকে গতকাল রোববার থেকে সিলেটে গানটির ভিডিও চিত্রের শুটিং শুরু হয়েছে। গানের মাধ্যমে সিলেটের নান্দনিক সৌন্দর্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন টিপু। তিনি জানান, গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।উল্লেখ্য গত বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটির জন্য সে সময় সবার মনোযোগ আর আলোচনার কেন্দ্রে আসেন ইবরার টিপু।