সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের হামলায় শিবিরের ৬ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের হামলায় ছয়জন ছাত্রশিবির কর্মী আহত হয়েছেন। ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাস ছাড়া করতে কলেজের ছাত্রাবাসের ২২টি কক্ষে আগুন ধরিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছাত্রাবাসে গিয়ে বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।জানা যায়, কলেজের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সংগঠিত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ তাঁদের ক্যাম্পাস ছাড়া করেন। এ সময় ছাত্রশিবিরের ছয়জন কর্মী আহত হন। ছাত্রলীগের ধাওয়ায় শিবিরের কর্মীরা কলেজের ছাত্রাবাসে আশ্রয় নেন। ছাত্রলীগ সেখান থেকে তাঁদের তাড়িয়ে শিবিরের ২২টি কক্ষে আগুন লাগিয়ে দেয়।এ অবস্থায় কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কলেজের অধ্যক্ষ আবদুস সোবহান প্রথম আলোকে জানান, পরিস্থিতির কারণে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে কলেজ প্রশাসনের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।