সিলেটে অভিযান পর্নো সিডি উদ্ধার জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের তালতলা এলাকার বিভিন্ন সিডি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ১২ অক্টোবর অভিযান চালিয়ে ৩৪৬টি অশ্লীল ও পাইরেসি সিডি উদ্ধার করে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ছয়টি দোকানের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনা সদস্যদের সূত্রে জানা যায়, সাড়ে ১২টায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) বিশেষ একটি দল নগরের তালতলা এলাকার কয়েকটি সিডি বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালায়। র্যা বের এএসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জামানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৩৪৬টি নকল ও অশীল পাইরেসি সিডি উদ্ধার করা হয়।