সিলেটে আধা বেলার হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সিলেটে ইসলামী ছাত্রশিবিরের ডাকা আজ রোববারের আধা বেলার হরতাল পালিত হয়েছে।ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত নগরের কিছু এলাকায় শিবিরকর্মীদের দেখা গেছে। পরে হরতালে আর তাঁদের পিকেটিং করতে দেখা যায়নি। হরতালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হলেও কোনো সহিংসতা না হওয়ায় বিজিবির দলকে টহলে দেখা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে ঘণ্টা খানেক সময় নগরের মিরাবাজার, পাঠানটুলা, দরগাগেট, চৌকিদেখি ও দক্ষিণ সুরমা মোড়ে শিবিরকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় এসব এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুলিশ ওই সব এলাকায় অবস্থান নিলে পিকেটিংকারীরা চলে যায়।গতকাল শনিবার সিলেটে শিবিরের মিছিলে পুলিশ গুলি চালিয়েছে, অভিযোগ তুলে জামায়াত এ হরতাল ডাকে।