সিলেটে কহে বীরাঙ্গনা ও শ্রীকৃষ্ণকীর্তন মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরী থিয়েটার কহে বীরাঙ্গনা ও শ্রীকৃষ্ণকীর্তন নাটক দুটি মঞ্চস্থ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন মঞ্চস্থ করে মণিপুরী থিয়েটার। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনুবাদ, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। পরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বীরাঙ্গনা কাব্য থেকে মণিপুরী থিয়েটারের নাট্যকাব্য কহে বীরাঙ্গনা মঞ্চস্থ হয়।