সিলেটে চারুকলা প্রদর্শনী
ত্রয়োদশ চারুকলা প্রদর্শনী-২০১০ শিরোনামে প্রদর্শনী হলো সিলেট শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে। শিল্পীদের তুলির ছোঁয়ায় প্রতিটি ছবি প্রাণ পেয়ে যেন হয়ে উঠেছে জীবন্ত। শিল্পীদের সবাই শিল্পকলার ফাইন আর্টসের শিক্ষার্থী।২১ মার্চ শুরু হয়ে ছয় দিনব্যাপী প্রদর্শনী শেষ হয় ২৬ মার্চ। প্রদর্শনীতে ২৫ জন শিল্প-শিক্ষার্থীর ৮০টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পী অরবিন্দু দাস গুপ্ত। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান।প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন আফসানা সালাম, রাশেদীন ইসলাম ফয়সল, শতাব্দী দাস, ইলহামুর রেজা চৌধুরী, রাহুল রাজ দেবনাথ, চৌধুরী ফারহানা শারমীন, করুণ দাস, মো. নুরুল আমিন, মোহন দেব, আফরা আদিবা, কিবরিয়া আহমেদ, অর্পণা রায় বর্মণ, মো. তামজীদ আহমদ, জালালঊদ্দিন সরকার, অমলেশ রায়, মো. হোসেন আহমদ, মুহাম্মদ আবুল হোসাইন, মো. সাইদুর রহমান, দীপা রানী নাথ, সাইফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, বিপ্লব চন্দ্র নাথ, দিপন দেব, তমিশ্রা ত্রিদিবা ও রুজলান সাফাত আহমেদ।