সিলেটে জমে উঠেছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় বইমেলা জমে উঠেছে। গতকাল বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনে লেখক-পাঠকের সরব পদচারণে মুখরিত হয়ে ওঠে মেলাস্থল। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলার মূল মঞ্চে আলোচনা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সদরুদ্দিন আহমদ চৌধুরী। ‘লোকজ শিল্পকলা: সিলেট প্রেক্ষিত’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ড. জফির সেতু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল ফতেহ ফাত্তাহ, মাহফুজুর রহমান ও ড. মোস্তাক আহমাদ দীন।আলোচনা শেষে ‘কবিকণ্ঠে কবিতাপাঠ’ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া প্রতিদিন সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।মেলা শেষ হবে ৫ এপ্রিল।