সিলেটে জামায়াতের ৫০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জামায়াত-শিবিরের সঙ্গে গতকাল শনিবার পুলিশের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আজ রোববার সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত চন্দ্র দাশ বাদী হয়ে এ মামলা করেন।পুলিশ জানায়, মামলায় মহানগর জামায়াত ও শিবিরের ৫০০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ৪২ জন আসামির নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ওই দিন আটক জামায়াত-শিবিরের ১২ জন কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে ককটেলসহ বিস্ফোরক সামগ্রী ব্যবহার করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।ছাত্রশিবিরের মিছিলে পুলিশ গুলি করেছে, এ অভিযোগ তুলে আজ সিলেটে আধাবেলা হরতাল পালন করেছে সংগঠনটি।