সিলেটে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিনজন নিহত
সিলেটে বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিক্সার তিনযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র আলিমউদ্দিন (২৫), স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী সুকান্ত সরকার (৪০) এবং ব্যবসায়ী তাজুল ইসলাম (৩৫)। এ ছাড়া এক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ওই অটোরিকশাটি সিলেট বিমানবন্দর থেকে নগরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার এক পাশে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়ে-মুচড়ে যায়। সুকান্ত ঘটনাস্থলের মারা যান।আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সালাহ উদ্দিন প্রথম আলোকে জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং নিহত একজনকে অজ্ঞাত অবস্থায় হাসপাতাল মর্গে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে আলিমউদ্দিন ও তাজুলের মৃত্যু হয়। তাজুলের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। সুকান্তের বাড়ি হবিগঞ্জের বানিচং গ্রামে। তাঁর বাড়ি গোয়াইনঘাট উপজেলার বোড়ামারা গ্রামে।আহত ব্যক্তির নাম ওয়াবায়দুর রহমান। বাড়ি গোয়াইন ঘাটে।সুকান্ত গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবির মাঠ কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনার শিকার অটোরিকশার চালককেও পাওয়া যায়নি।