সিলেটে দাফন নিয়ে লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়ী এলাকায় আজ শুক্রবার দুপুরে মরদেহ দাফনকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দুই শতাধিক ছোট দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন আছে।এলাকাবাসী জানান, নগরের কাজলশাহ এলাকার ব্যবসায়ী আবদুল হান্নান আজ মারা যান। তাঁর মরদেহ বাগবাড়ী এলাকার নরসিংটিলা গোরস্তানের একটি জায়গায় দাফন করা নিয়ে কাজলশাহ ও বাগবাড়ী এলাকাবাসীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা ওই গোরস্তানেরই আরেকটি জায়গা দাফনের জন্য নির্ধারণ করে দেন। সেখানে মরদেহ দাফন শেষে কাজলশাহ এলাকার কিছু লোক বাগবাড়ী মোড়ে রাস্তার পাশের দুই শতাধিক ছোট দোকানে ভাঙচুর ও লুটপাট করে বলে এলাকাবাসী অভিযোগ করেন।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, দা, রামদা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে কোনো পক্ষই এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি। তিনি দোকান ভাঙচুর ও লুটপাটের ব্যাপারে কিছু জানাননি।সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোখলেছুর রহমান কামরানও বিষয়টি নিশ্চিত করেছেন।