সিলেটে নাট্যকর্মীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার সিলেটে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচি ঘিরে ছিল নাট্যকর্মীদের মিলনমেলা।এতে ছিল সকালে শোভাযাত্রা, দুপুরে জিন্দাবাজার এলাকায় অনুষ্ঠিত হয় ‘মঞ্চ অভিনেত্রী সম্মেলন’। বিকেলে ছিল গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণে প্রতিনিধি সম্মেলন। সন্ধ্যায় নাট্যজন সম্মাননা, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।