সিলেটে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভাগীয় নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার দুই দিনের উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান।বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা যুদ্ধ ও জয়িতারা নাটকটি মঞ্চায়ন করেন। রুমা মোদকের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিরুদ্ধ কুমার ধর। পরে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা ফাঁসুড়ে নাটক মঞ্চায়ন করেন। এটির নাট্যকার ও নির্দেশক নীহারেন্দু কর।