সিলেটে নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মিলনায়তনে গতকাল সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সাত দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। ভাষা আন্দোলনের ছয় দশক উপলক্ষে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধনী আলোচনায় সংগঠনের সভাপতি সৈয়দ মনির হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আলোচনা সভা শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন থিয়েটার সাস্ট ভাস্কর্য নাটকটি মঞ্চায়ন করে। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা সাতটায় সিলেট মিলনায়তনে নাটক মঞ্চায়িত হবে।