সিলেটে নিখোঁজ রশিদ আহমেদ মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার রশিদ আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ ভোররাত চারটার দিকে একটি গাড়িতে করে তাঁকে তাঁর নিজ বাড়ি ছাতকের গণেশপুরে পৌঁছে দেওয়া হয়।রশিদ আহমেদের বাবা আলাউদ্দিন নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি গাড়িতে করে তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তবে রশিদকে কী কারণে তারা ধরে নিয়েছিল? সে ব্যাপারে গাড়িতে থাকা লোকজন কোনো উত্তর দেয়নি।গত বৃহস্পতিবার নিজ কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় রশিদ আহমেদকে একদল লোক ধরে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ হন। কে বা কারা তাঁকে ধরে নিয়ে যায়, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।