সিলেটে পুলিশকে ঢিল ছুড়ে মারায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুড়ে মারায় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।আটক হওয়া দুজন হলেন নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা জালাল আহমদ (২৩) ও ওসমান গণী (১৯)।পুলিশ জানায়, জোহরের নামাজ শেষে অম্বরখানা এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। আম্বরখানা মোড়ে মিছিল থেকে কর্তব্যরত পুলিশের ওপর কয়েকটি ঢিল ছোড়া হয়। পুলিশ মিছিল থেকে ঢিল হাতে থাকা দুজনকে আটক করে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে পুলিশকে অ্যাসল্ট করার (আঘাত বা হামলা) মামলা করা হয়েছে।’