সিলেটে প্রাক্-বড়দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাক্-বড়দিন উৎসব উদ্যাপিত হয়েছে। খ্রিষ্টধর্মালম্বীরা আলোচনা, নাচ, গান, নাটিকা ও প্রার্থনার মধ্য দিয়ে যিশু খ্রিষ্টকে স্মরণ করে এই উৎসব উদ্যাপন করেন।শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশপ বিজয় এন ডি ক্রুজ। পরে সংগীত ও ভক্তিমূলক নৃত্য পরিবেশন করা হয়।