সিলেটে ফলাফলে ভারসাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে পাসের হারের দিক দিয়ে বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে জেলা, উপজেলা এমনকি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানও ভালো ফল করেছে।সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ দুই হাজার ১৪৮। সিলেটে বোর্ড প্রতিষ্ঠার এক দশকের মধ্যে এই ফল সর্বোচ্চ। পাসের হার ও জিপিএ-৫—দুটোই বেড়েছে।গতকাল বৃহস্পতিবার ফল ঘোষণাকালে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন এই ফলকে ভারসাম্যমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন, অন্যান্য বছর হাওর ও চা-বাগান এলাকার বিদ্যালয়গুলোতে ফলাফল খারাপ হতো। এতে গড় পাসের হারে নেতিবাচক প্রভাব পড়ত। কিন্তু এবার এসব প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো ভালো করায় বোর্ডের গড় ফল ভালো হয়েছে।’পাসের হার, জিপিএ-৫ বেড়েছে: সিলেট শিক্ষা বোর্ডে ৪৮ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ হাজার ৩৭৮ জন পাস করেছে। পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ।বোর্ড সূত্র জানায়, ২০১০ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৯৭৭ জন শিক্ষার্থী। ২০০৯ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৭১, জিপিএ-৫ ছিল এক হাজার ৮৯৬। ২০০৮ সালে পাসের হার ৫৩ দশমিক ৮৮, জিপিএ-৫ ছিল ৬২৩। ২০০৭ সালে পাসের হার ৪৭ দশমিক ২৭, জিপিএ-৫ ছিল ৭১৩।বেড়েছে মেয়েদের অংশগ্রহণ: সিলেটে পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকত। পাসের হারও থাকত কম। অন্যান্য বছরের তুলনায় এবার পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও পাসের হার—দুটোই বেড়েছে। বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এবার সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৬ হাজার ৫৫১ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৭৯৫ জন। অন্যান্য বছর অংশগ্রহণকারীর তুলনায় পাসের হার ছিল কম।কমেছে গ্রাম ও শহরের দূরত্ব: এবার গ্রাম ও শহরের বিদ্যালয়গুলোর মধ্যে পাসের দিক দিয়ে ফলাফলের দূরত্ব কমেছে। বোর্ড-সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টি শহরের বাইরে অবস্থিত। অন্যান্য বছর এই তালিকায় শহরের বিদ্যালয়গুলোর অধিক্য থাকত।ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা বোর্ডের সচিব অজয় কুমার দাশ মহালদার বলেন, ৪২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এবার ১৬ শতাংশের নিচে কোনো পাসের হার নেই। এটি অত্যন্ত ইতিবাচক দিক।