সিলেটে বসন্ত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। সকালে উৎসবের উদ্বোধন করেন লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ধ্রুব গৌতম। বসন্ত আনন্দ উৎসব উদ্যাপন পরিষদ ও স্কুল অব আর্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় অর্ধশতাধিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গান, নৃত্য, আবৃত্তি ও পথনাটক পরিবেশন করেছে। সন্ধ্যায় প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম, হাসন রাজাসহ লোককবিদের গান পরিবেশন করেন বাউলশিল্পীরা। দুপুর ১২টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।