সিলেটে মঞ্চ অভিনেত্রী সম্মিলন ও নাট্যজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মঞ্চ অভিনেত্রী সম্মিলন ও নাট্যজন সম্মাননা অনুষ্ঠিত হবে। আজ শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ‘সিলেট বিভাগীয় সম্মেলন’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেছে।জানা গেছে, সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) তোফাজ্জল সোহেল জানান, সিলেট জেলার নুরুল ইসলাম চৌধুরী (মরণোত্তর), বিদ্যুৎ কর (মরণোত্তর), হেমচন্দ্র ভট্টাচার্য, নিজামউদ্দিন লস্কর, আবদুর রহিম, মৌলভীবাজার জেলার খালেদ চৌধুরী, আবদুর রাজ্জাক খান, হবিগঞ্জ জেলার আবদাল করিম (মরণোত্তর) ও সুভাষচন্দ্র দেবকে নাট্যজন সম্মাননা দেওয়া হবে।