সিলেটে রবীন্দ্রবন্দনা
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বমানবতার চিরকালীন পথিক। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বাংলা সাহিত্যের চির উজ্জ্বল এই ধ্রুবতারাকে নিয়ে সিলেটে বেশ কয়েকটি সংগঠন রবীন্দ্রবন্দনার আয়োজন করেছিল। কথা, আবৃত্তি, গান আর নৃত্যের ছিল অপরূপ মেলবন্ধন।আনন্দলোক সিলেট ও রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা সিলেট বিভাগীয় শাখার যৌথ উদ্যোগে পালিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম প্রয়াণ দিবস। ৬ আগস্ট সন্ধ্যায় রিকাবীবাজার এলাকার সিলেট মিলনায়তনে রবীন্দ্র মুগ্ধতার আবেশে ভেসে গিয়েছিলেন হলভর্তি দর্শক-শ্রোতারা। নাচ-গান-আবৃত্তিতে ভারত ও বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্রবন্দনা করেন। এ উদ্যোগ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য বলে শ্রোতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আনন্দলোক সিলেটের পরিচালক রানাকুমার সিনহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনিন্দিতা দাশ মম। এরপর বিভিন্ন পর্বে সংগীত পরিবেশন করেন রানাকুমার সিনহা, প্রতীক এন্দ, সুমনা আজিজ, প্রভাতি দে, বিজয় দাস, বনশ্রী দাস, রাগিণী সিনহা, মৃণাল বৈষ্ণব, সুতপা বিশ্বাস, প্রভা ভৌমিক, মুন্না দত্ত, জলি দে, মাইশাল্লা রাজেশ, চম্পা কলি, মুর্শেদা নাসরিন, জয়তী ঘোষ, শিল্পী দাশ প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে আসেন ভারতের শিল্পীরা। তাঁরা গানে-কথায় মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন। সংগীত পরিবেশন করেন কলকাতার শিল্পী পূবালী দেবনাথ, শুভ প্রসাদ নন্দী মজুমদার, বিশ্বরূপ রুদ্র, সুদেষ্ণা স্যানাল রুদ্র, শবনম সুরীতা ডানা। আবৃত্তি করেন কলকাতার আবৃত্তিকার সুদীপ্ত মিত্র ও শিল্পী মিত্র। মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের হূদয় ছুঁয়ে গেছে শিল্পীদের পরিবেশনার অনন্যতায়। শ্রুতির ‘কবি প্রয়াণ’: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৬ আগস্ট বিকেল চারটায় নগরের পুরান লেন এলাকায় পালিত হয়েছে ‘কবি প্রয়াণ ১৪১৭’। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়। আতাউর রহমানের সভাপতিত্বে শুরুতেই আলোচনা সভায় বক্তৃতা দেন উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে যাদু, সভাপতি সৈয়দ মনির হেলাল, অসিত ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী, জ্যোতির্ময় দাশগুপ্ত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। আলোচনার ফাঁকে চলে আবৃত্তি ও সংগীত পরিবেশনা। ‘সমুখে শান্তি পারাবার’, ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস’, ‘কবে আমি বাহির হলাম’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন রাজশ্রী দাশ, আলপনা রায়, হৈমা চন্দ, মহামায়া শর্মা, সুজিত বিশ্বাস, পলাশ ধর, সুমিত কর্মকার, রাশেদীন ইসলাম, আনাদি শর্মা, রুবেল প্রমুখ।বন্ধুসভার কবিতা আর গান: প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ৬ আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে ‘কবিতা আর গান’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক এন ডি মিথুনের সঞ্চালনে অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি এবং আলোচনায় অংশ নেন বন্ধু জাহাঙ্গীর আহমদ, সহিদুজ্জামান পাপলু, রণজিৎ পুরকায়স্থ, খলিলুর রহমান, পূজা দে, লিংকন দাস, শুভ তালুকদার, সুষ্মিতা শাওন, সানন্দা সিনহা, তন্ময় পুরকায়স্থ, শারমিন আক্তার প্রমুখ। প্রতিবাদী কবিতা পাঠের আসর: জাতীয় কবিতা পরিষদ সিলেটের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করেছিল। ৭ আগস্ট বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সময়ের আনিবার্য দাবি যুদ্ধাপরাধীদের বিচার/ আমাদের এই সংগ্রামে কবিতাই হোক হাতিয়ার’ স্লোগান নিয়ে কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে প্রতিবাদী কবিতা-ছড়া পাঠ এবং আলোচনায় অংশ নেন উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, গীতিকবি প্রবীর দেবনাথ, সাংস্কৃতিক কর্মী শামসুল আলম সেলিম, কবি আবদুল হান্নান, মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাস, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, ছড়াকার বশির আহমদ জুয়েল প্রমুখ।পথনাট্য উৎসব: দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা এবং বাহাত্তরের সংবিধানের মূল চার নীতির পূর্ণ বাস্তবায়নের দাবিতে লিটল থিয়েটার সিলেট আয়োজন করেছিল পথনাট্য উৎসবের। ‘আর কোনো কালক্ষেপণ নাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই’ এই স্লোগান নিয়ে আয়োজিত নাট্য উৎসবে সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন করে।সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ আগস্ট সন্ধ্যা সাতটায় সিলেটের বিভিন্ন নাট্যদলের কর্মীদের পরিবেশনায় বধ, নাট্যমঞ্চের পরিবেশনায় সুখপাখি এবং লিটল থিয়েটারের পরিবেশনায় রয়েল বেঙ্গল টাইগার নাটক তিনটি পরিবেশিত হয়। এ ছাড়া ছড়ামঞ্চ, পাঠশালা, নজরুলসংগীতশিল্পী পরিষদ এবং নৃত্যশৈলীর পরিবেশনায় যথাক্রমে ছড়া পাঠ, প্রথমা প্রকাশিত একাত্তরের চিঠি গ্রন্থ থেকে চিঠি পাঠ, জাগরণের গান এবং নৃত্য পরিবেশিত হয়। উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য দেন লিটল থিয়েটার সিলেটের আহ্বায়ক অনুপ কুমার দেব।নতুন নাট্যকর্মী সংগ্রহ: সিলেটের নবশিখা নাট্যদল নতুন নাট্যকর্মী সংগ্রহ করছে। মঞ্চ নাটকে কাজ করতে ইচ্ছুক আগ্রহী সংস্কৃতিমনা তরুণ-তরুণীরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবন বৃত্তান্তসহ আবেদন করতে পারবেন। সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র জমাদানের ঠিকানা: ধ্রুব জ্যোতি দে, সভাপতি, নবশিখা নাট্যদল, ভোলানন্দ নৈশ বিদ্যালয়, চৌহাট্টা, সিলেট, মুঠোফোন: ০১৭১২৩৩০২৬০।আলোকচিত্র প্রদর্শনী: কিশোরী আলোকচিত্রীর তোলা ১৬০ ছবি নিয়ে উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদশর্নী ২ আগস্ট শেষ হয়েছে। ৩১ জুলাই প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের মেটেরিয়াল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. মাহফুজার রহমান, মো. জাহিদুল হক, মশিউর রহমান, কিশোর-কিশোরীর উন্নয়ন কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মো. মমিনুল করিম, মো. গিয়াস উদ্দিন, মো. এবাদুল হক, মো. আশব আলী প্রমুখ।সম্মিলিত নাট্য পরিষদের স্মারকলিপি প্রদান: সিলেটের নাট্যকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতারা। ৫ আগস্ট রাতে নগরের হাফিজ কমপ্লেক্সে গিয়ে নাট্যকর্মীরা এ স্মারকলিপি দেওয়ার পর অর্থমন্ত্রী নাট্যকর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুজ জহির চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজাম উদ্দিন লস্কর, সাবেক প্রধান পরিচালক মো. আরশ আলী, সাবেক পরিচালক অরিন্দম দত্ত, বর্তমান পরিচালক ভবতোষ রায় বর্মণ, সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যকার বিদ্যুৎ কর, আফজাল হোসেন, কার্যকরী কমিটির সহসভাপতি খোয়াজ রহিম, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক কমলজিৎ শাওন, নির্বাহী সদস্য দেবব্রত চৌধুরী, ধ্রুব জ্যোতি দে, মিশফাক আহমেদ, অভিজিৎ দাস, অপূর্ব দে, অসিত বরণ দাসগুপ্ত, চৌধুরী নাইম বিন আতিক, রুবেল আহমদ, সৈয়দ রাশেদুল হক, সৌমিত্র চক্রবর্তী, মাহমুদ হাসান প্রমুখ।শ্রাবণের অনুষ্ঠান: রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট শাখা। ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট অডিটরিয়ামে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিভিন্ন পর্বে প্রদীপ প্রজ্বালন করেন দেশের জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক সুশান্ত কুমার দাস, ক্রীড়াবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস ও আইনজীবী বিমান চন্দ্র দাশ। পরে সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথের বর্ষার গান ও নৃত্য পরিবেশন করেন।শাহজালাল বিশ্ববিদ্যালয়: কবিগুরুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৮ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিকেল পাঁচটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ‘রবি রশ্মির বাদল ধারায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। অধ্যাপক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান মো. আবদুর রহিম ও মদন মোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফতেহ ফাত্তাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শাহজালাল ডিবেটিং সোসাইটির সদস্যরা রম্য বিতর্ক, মাভৈঃ আবৃত্তি সংসদের সদস্যরা আবৃত্তি ও শ্রুতি নাটক এবং শিকড়ের শিল্পীরা গান পরিবেশন করেন।