সিলেটে রোববার আধাবেলা হরতাল
সিলেট বিভাগে আগামী রোববার আধাবেলা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী। বিশ্বনাথে গতকাল বুধবার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতের একজন কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দবিতে গত বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার পর তিন দিনের ব্যবধানে সিলেটে এটি জামায়াতের দ্বিতীয় হরতাল।দলীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথের ঘটনার পর জেলা ও মহানগর জামায়াত জরুরি বৈঠক করে ‘হত্যাকারী পুলিশ’ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।বিশ্বনাথের গতকালের সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করলে আজ সকালে জেলা ও মহানগর জামায়াত বৈঠক করে এ হরতালের ডাক দেয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আবদুল হাই হারুন বলেন, ‘আমাদের কর্মীকে গুলি করে হত্যার পর উল্টো মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।’